বাংলাদেশ থেকে এই বছরের প্রথম হজ্ব ফ্লাইট (ইএ-৩৫০১) ৪১৪ জন যাত্রী নিয়ে গতকাল মঙ্গলবার সৌদি আরবের জেদ্দা কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দেলওয়ার হোসেন বিমানবন্দরে বাংলাদেশী হজ¦যাত্রীদের স্বাগত জানান। এসময় জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মিয়া মোঃ মাইনুল কবির ও বাংলাদেশ হজ্ব মিশনের কাউন্সিলর মোঃ জহিরুল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া, বিমানবন্দরে বাংলাদেশী হজ¦যাত্রীদের সৌদী সিভিল এভিয়েশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মাজেন জাওয়াহার, হজ্ব ও ওমরাহ মন্ত্রণালয়ের পরিচালক সালমান আল বেলাবী ও অন্য কর্মকর্তাবৃন্দ স্বাগত জানান।

বাংলাদেশের রাষ্ট্রদূত আগত হজ¦যাত্রীদের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস, কনস্যুলেট ও বাংলাদেশ হজ্ব মিশন হজ¦যাত্রীদের পাশে রয়েছে বলে আশ্বাস প্রদান করেন। এবছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন পবিত্র হজ্ব পালন করবেন।