ইসলামী ব্যাংকের ‘অবৈধ চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগ’, ‘আমানতের সুরক্ষা’, ‘গ্রাহকের স্বার্থ রক্ষা’, ব্যাংক লুটেরা এস আলম গ্রুপ ও ফ্যাসিস্টের দোসরদের অপসারণ’, ‘গ্রাহকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ’- সহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংক ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর উদ্যোগে মঙ্গলবার (০৯ জুন) ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়। ইসলামী ব্যাংকের আমানতকারী হাজার হাজার নারী-পুরুষ অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অবস্থান কর্মসূচি থেকে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুর নবী মানিক আগামীকাল বুধবার অর্থমন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ করার কর্মসূচি ঘোষণা করেন।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুর নবী মানিক বলেন, জানান, ইসলামী ব্যাংকের ‘অবৈধ চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগ’, ‘আমানতের সুরক্ষা’, ‘গ্রাহকের স্বার্থ রক্ষা’, ব্যাংক লুটেরা এস আলম গ্রুপ ও ফ্যাসিস্টের দোসরদের অপসারণ’, ‘গ্রাহকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ’- সহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংক ‘সচেতন গ্রাহক ফোরাম’- টানা ৯দিন ধরে কর্মসূচি পালন করে আসছে। কিন্তু গ্রাহকদের দাবি পূরণে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। যা চরম উদ্বেগের বিষয় উল্লেখ করে তিনি বলেন, সরকার যদি নীরব ভূমিকা পালন করে তবে ইসলামী ব্যাংকের গ্রাহকেরা নিজেদের আমানতের সুরক্ষার জন্য যা যা করণীয় তার সবটাই করবে। এরজন্য পুরো দায়ভার বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বহন করতে হবে। কারণ তিনি, গভীর রাতে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এবং এমডি কে অপসারণ করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর এস আলম গ্রুপের উত্তরসূরী খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দিয়েছেন। তিনি আরও বলেন, এমন একজনকে ইসলামী ব্যাংকের মতো পবিত্র স্থানে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে যিনি দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহারের দায়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে পালিয়ে গিয়েছিলেন। পালিয়ে যাওয়া ব্যাংক লুটেরা খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের চেয়ারে গ্রাহকেরা দেখতে চায় না।

তিনি আরও বলেন, যাদের ক্ষুদ্র ক্ষুদ্র আমানতে ইসলামী ব্যাংক আজ ব্যাংকিং সেক্টরে শীর্ষ অবস্থান অর্জন করেছে তাদের আমানতের সুরক্ষা নিশ্চিত করতে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে খুরশীদ আলমকে প্রত্যাহার করে নিতে হবে। নতুবা বাংলাদেশ ব্যাংক ঘেরাও সহ কঠোর কর্মসূচি আসতে পারে বলেও তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কেন পুলিশি হামলা হয়েছে তার জবাব সরকারকে দিতেই হবে। ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডার ও গ্রাহকদের সহিংসতার দিকে ঠেলে না দিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।