বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষের ৬ষ্ঠ দিনে পল্টন থানার উদ্যাগে পল্টন চায়না টাওয়ারে জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে পরিচালিত গণসংযোগে প্রধান অতিথি ছিলেন ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর জননেতা এডভোকেট হেলাল উদ্দিন। এছাড়াও মহানগরীর কর্মপরিষদ সদস্য পল্টন থানা আমীর শাহীন আহমেদ খান।

উপস্থিত ছিলেন থানার সহকারী সেক্রেটারি এনামুল হক, কর্মপরিষদ সদস্য যথাক্রমে নজরুল ইসলাম মজুমদার মোশাররফ হোসাইন, আল আমীন রাসেলসহ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

হেলাল উদ্দিন বলেন, কোন কিছুতেই জামায়াতে ইসলামী এক মুহূর্তের জন্য থেমে থাকেনি, থেমে যায়নি। পরবর্তীতে তারা জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিলো। কিন্তু এদেশের জনগণ তাদেরকে নিষিদ্ধ করে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। জামায়াতে ইসলামী ও জনগণ একই সুতোয় গাঁথা মন্তব্য করে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়বে। নেতৃবৃন্দ পল্টন চায়না টাউনের বিভিন্ন ব্যবসায়ী, ক্রেতা সহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দিয়ে, ইসলামের ছায়াতলে আসার আহ্বান জানান।

ব্যবসায়ীরা জামায়াত নেতাদেরকে কাছে পেয়ে প্রশ্ন করেন, ফ্যাসিবাদ আবার ফিরে আসবে কিনা? এই সময়ে জামায়াত নেতা বলেন, বুকে শাহাদাতের তামান্না নিয়ে যে ভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে বুকের তাজা রক্ত দিয়ে ৫ই আগষ্ট বিজয় নিয়ে এসেছে,সে ভাবে সামনের দিনে ফ্যাসিবাদ রুখতে ভূমিকা রাখা হবে ।

নেতৃবৃন্দ বলেন বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সৎ এবং যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই এই স্লোগানে আকৃষ্ট হয়ে অনেক ব্যবসায়ী জামাতের সহযোগী ফরম ফিলাপ করেন। ব্যবসায়ীরা আসা প্রকাশ করেন, জামায়াত যেন সারা বাংলাদেশে তাদের এই দাওয়াতী তৎপরতা অব্যাহত রাখে। প্রেস বিজ্ঞপ্তি।