বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) এবং বাংলাদেশ কৃষি ব্যাংক এর মধ্যে QatarEnergy হতে দীর্ঘ মেয়াদী চুক্তির আওতায় আমদানিকৃত এলএনজি’র বিপরীতে ৫০% ইনভয়েসসমূহ পরিশোধ করার লক্ষ্যে গতকাল সোমবার পেট্রোবাংলার সভাকক্ষ-১ এ একটি সমঝোতা স্মারক Momorandum of Understanding (MoU) স্বাক্ষরিত হয়। পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে গোলাম মো: আরিফ, মহাব্যবস্থাপক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বিভাগীয় কার্যালয়, ঢাকা এবং মো: আব্দুল জলিল, মহাব্যবস্থাপক (হিসাব), পেট্রোবাংলাসহ বাংলাদেশ কৃষি ব্যাংক ও পেট্রোবাংলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পেট্রোবাংলার পক্ষে সংস্থার সচিব (ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক) মো: আমজাদ হোসেন এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের পক্ষে কাওরান বাজার শাখার উপমহাব্যবস্থাপক আশীষ কুমার দাস MoU স্বাক্ষর করেন। প্রেস বিজ্ঞপ্তি।