ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুধু দুটি দেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোকেও এর বিরূপ প্রভাব বহন করতে হবে বলে মন্তব্য করেছেন নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে একটি আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মোহাম্মদ হাতেম বলেন, যুদ্ধ লাগলে যেমন সংশ্লিষ্ট দেশ ক্ষতিগ্রস্ত হয়, তেমনি আশেপাশের দেশগুলোকেও এর প্রভাব বহন করতে হয়। আমাদের মতো সীমান্তবর্তী দেশগুলোও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

তিনি আরও বলেন, আমাদের সুতা, কাপড়সহ নানা কাঁচামাল আমদানি করতে হয়। যুদ্ধ পরিস্থিতিতে আমদানি-রপ্তানি বিঘিœত হবে, যার সরাসরি প্রভাব পড়বে আমাদের শিল্পখাতে। ফলে আমরাও নানা দিক থেকে ক্ষতির মুখে পড়ব। এ অবস্থায় তিনি সংশ্লিষ্ট দেশগুলোকে উত্তেজনা পরিহার করে শান্তিপূর্ণ সমাধানের পথে আসার আহ্বান জানান তৈরি পোশাক খাতের এ উদ্যোক্তা।