জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) ও তাঁর স্ত্রী ফারজানা পারভীনের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত মঙ্গলবার এই মামলা করা হয়। দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বাদী হয়ে মামলা দুটি করেন। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন গতকাল পূর্ব নির্ধারিত এক সংবাদ সম্মেলনে বলেন, ১ হাজার ৫৪০ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাইফুল আলম ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে। দুদক সূত্র জানায়, প্রথম মামলায় সাইফুল আলমের বিরুদ্ধে ৭৯৬ কোটি ২৮ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। আর দ্বিতীয় মামলায় তাঁর স্ত্রী ফারজানা পারভীনের বিরুদ্ধে ৭৪৩ কোটি ৫৭ লাখ ১ হাজার ৪৫৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, সাইফুল আলম ও তাঁর স্ত্রী ফারজানা পারভীনের বিরুদ্ধে সিঙ্গাপুর, সাইপ্রাস, ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডসসহ বিভিন্ন দেশে স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে।
গ্রাম-গঞ্জ-শহর
১৫৪০ কোটি টাকার অবৈধ সম্পদ
স্ত্রীসহ এস আলমের বিরুদ্ধে দুদকের দুই মামলা
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) ও তাঁর স্ত্রী ফারজানা পারভীনের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।