লিবিয়ায় অপহৃত ২৩ জন বাংলাদেশী নাগরিককে উদ্ধার করা হয়েছে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, স্থানীয় কর্তৃপক্ষ মিসরাতা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত বাংলাদেশীদের মুক্ত করেছে। মিসরাতা শহরে অভিযান চালিয়ে এই বাংলাদেশীদের উদ্ধার করা হয়। গতকাল বুধবার লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়।
মিসরাতার আল-গাইরান থানা এলাকায় মুক্তিপণের জন্য বিদেশী নাগরিকদের অপহরণ ও নির্যাতনের অভিযোগে লিবিয়ার অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্তের পর নিরাপত্তা বাহিনী এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধারকৃত বাংলাদেশী এবং আটক সন্দেহভাজনদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আল-গাইরান থানায় হস্তান্তর করা হয়েছে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস লিবিয়ার আইন প্রয়োগকারী সংস্থাগুলীর দ্রুত এবং কার্যকর পদক্ষেপের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী নাগরিকদের জন্য প্রয়োজনীয় আইনি ও কনস্যুলার সহায়তা নিশ্চিত করার জন্য দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সাথেও নিবিড় যোগাযোগ রাখছে।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়, বেশ কয়েকজন বিদেশিকে অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্যাতনের অভিযোগে মিসরাতার আল-গিরান থানায় করা অভিযোগের ভিত্তিতে সিআইডি তদন্ত শুরু করে। তদন্তের মাধ্যমে অপহরণকারী চক্রের অবস্থান চিহ্নিত করে সিআইডি। এরপর সিআইডি সফল অভিযান চালিয়ে জিম্মিদের (অপহৃতদের) মুক্ত করে। পরবর্তী সময়ে উদ্ধার হওয়া ব্যক্তিদের আইনি প্রক্রিয়ার জন্য আল-গিরান থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদেরও একই থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেসবুক পোস্টে আরও বলা হয়, দ্রুত ও কার্যকর উদ্যোগের জন্য মিসরাতার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে উদ্ধার হওয়া বাংলাদেশিদের প্রয়োজনীয় আইনি সহায়তা ও সহযোগিতা নিশ্চিত করতে দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ রক্ষা করছে।