গাইবান্ধা প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি, দৈনিক সংগ্রাম ও জাতীয় ইংলিশ ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার গাইবান্ধার সংবাদদাতা মো: জোবায়ের আলী অসুস্থ। আজ কালের মধ্যেই তার ওপেনহার্ট সার্জানী হওয়ার কথা রয়েছে।

সাংবাদিক জোবায়ের গত ১২ মে সকাল ৭ টায় হার্ট অ্যাটাক হলে প্রথমে স্থানীয় গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। এখন তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সুস্থতার জন্য সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সংগঠনের ভাইবোন সহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।