দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা : দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় সম্ভাব্য প্রার্থী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমীর এডভোকেট মুহাম্মদ নাজমুল হক সাঈদি তার নির্বাচনী এলাকা বকশীগঞ্জে জনসাধারণের সঙ্গে উঠান বৈঠক, বিভিন্ন স্কুল, মাদরাসা, মসজিদের মুসল্লীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সফরে উপস্থিত ছিলেন জামালপুর জেলার শহর আমীর মাওলানা মোসাদ্দেক আলী, বকশীগঞ্জ জামাতের আমীর জনাব সফিউল্লাহ সাধুরপাড়া ইউনিয়ন আমীর আতিকুর রহমান।
এসময়ে জামায়াত নেতা এডভোকেট নাজমুল হক সাঈদি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে বহু শাসক এলো গেলো জনগণের ভাগ্য তেমন পরিবর্তন হয়নি।
ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া জনগণের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। তাই ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট প্রদান করে জনগণের পাশে দাঁড়িয়ে জনকল্যাণমুখী কাজ করার সুযোগ দিন ও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠারয় অগ্রণী ভূমিকা পালন করুন।