ইসলামী ব্যাংক পিএলসি বান্দরবান শাখার উদ্যেগে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২জুলাই) ব্যাংকের বান্দরবান শাখা কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংকের চট্টগ্রাম দক্ষিন জোনের প্রধান আবদুল নাসের এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও ৩০০নং বান্দরবান আসনের এমপি সাচিংপ্রূ জেরী। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট আবুল কালাম, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার অধ্যাপক জসিম উদ্দিন খান, ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান জেলার উপ-পরিচালক সেলিম উদ্দিন, শাখা প্রধান এভিপি তাওহীদুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে আয়োজিত উক্ত সভায় বান্দরবান আলফারুখ ইনষ্টিটিউট ও বান্দরবান কালেক্টরেট স্কুল ও কলেজের অধ্যক্ষবৃন্দ এবং বেশকয়েকজন গ্রাহক বক্তব্য রাখেন।
প্রধান অতিথি সাচিং প্রু জেরী এমপি নিজেকে ইসলামী ব্যাংকের একজন বিশ্বস্থ গ্রাহক দাবী করে এই ব্যাংকের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এই ব্যাংকের প্রতি নিজের আস্থা আগেও ছিল এখনো আছে বলে তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন।