আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজ্ব ফ্লাইট। এ বছর ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি মুসল্লি সৌদি আরবে পবিত্র হজ¦¦ পালন করতে যাচ্ছেন। প্রথম ফ্লাইটে ৪১৯ জন হজ¦¦যাত্রী সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন। ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। প্রথম দিন দশটি ফ্লাইট পরিচালিত হবে। এদিকে আজ হজ¦¦যাত্রীদের জন্য অ্যাপ ‘লাব্বাইক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

গতকাল রোববার ধর্ম মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা যায়। এবার ৫ হাজার ২০০ জন হজ¦¦যাত্রী সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ¦¦ পালন করবেন।

প্রথম ফ্লাইটটি রাত ২টা ১৫ মিনিটে হযরত শাহজ¦ালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে। হজ¦¦ ব্যবস্থাপনাকে নির্বিঘœ করতে সরকারি পর্যায়ে ১১২ জন এবং বেসরকারি পর্যায়ে ১ হাজার ৭৪৩ জন গাইড দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ৭০ জন মোয়াল্লেম হজ¦যাত্রীদের সার্বিক সহায়তা করবেন।

হজ¦যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ তিনটি এয়ারলাইনস। ৩১ মে পর্যন্ত হজে¦র ফ্লাইট চলবে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই।

এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করবে ১১৮টি, সাউদিয়া ৮০টি এবং নাস এয়ারলাইনস ৩৪টি হজ¦ ফ্লাইট। ফিরতি ফ্লাইটের সংখ্যা যথাক্রমে বিমান ১০৯, সাউদিয়া ৭৯ এবং নাস ৩৪টি।

উল্লেখ্য, ১৪৪৬ হিজ¦রির ৯ জিলহজ¦ (চাঁদ দেখা সাপেক্ষে ২০২৫ সালের ৫ জুন) পবিত্র হজ¦ অনুষ্ঠিত হবে।

অ্যাপ উদ্বোধন : আজ সোমবার বিকেলে সরকারি বাসভবন যমুনায় হজ¦যাত্রীদের জন্য এসব সেবা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। হজ¦যাত্রী হারিয়ে গেলে বা গুরুতর অসুস্থ জরুরি মুহূর্তে অ্যাপ থেকে এসওএস বাটনে ক্লিক করলে সাপোর্ট টিম তাকে উদ্ধার বা সহায়তা করবেন। হজ¦ পালন আরো নির্বিঘœ ও সহজ¦ করতে চলতি বছর হজ¦যাত্রীদের জন্য আধুনিক প্রযুক্তি নির্ভর ‘লাব্বাইক’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করতে যাচ্ছে সরকার। একই সাথে হজ¦যাত্রীদের জন্য হজ¦ প্রি-পেইড কার্ড চালু ও মোবাইল ফোনে রোমিং সুবিধাও দেয়া হবে।

মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ : গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। ডাউনলোড লিংক : https://play.google.com/store/apps/details?id=com.ooroh.labbayk|

ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) যাচাইয়ের পর ৪ ডিজিটের পিন সেট করতে হবে। রেজিস্ট্রেশনের সময় হজ¦যাত্রীর মোবাইল নম্বর, পিআইডি (পিলগ্রিম আইডি) ও জন্ম তারিখ প্রয়োজন হবে। একজন হজ¦যাত্রী তার পরিবারের সর্বোচ্চ তিনজন সদস্যকে ইনভাইটেশন পাঠিয়ে অ্যাপে যুক্ত করতে পারবেন।

পরিবারের সদস্যের নাম ও মোবাইল নম্বর দিয়ে ইনভাইটেশন পাঠালে ওই সদস্য তার মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করার পর তারা হজ্ব যাত্রীর তথ্য জানতে পারবেন। এছাড়াও গেস্ট ইউজার হিসেবেও রেজিস্ট্রেশন করা যাবে- যা সবার জন্য উন্মুক্ত।

হজ¦যাত্রী হারিয়ে গেলে বা গুরুতর অসুস্থ বা বিপদে পড়লে জরুরি মুহূর্তে অ্যাপ থেকে এসওএস (সেভ আওয়ার সোলস) বাটনে ক্লিক করলে সাপোর্ট টিম তাকে উদ্ধার বা সহায়তা করবেন।

অ্যাপের মাধ্যমে নামাজের সময়সূচি, আবহাওয়ার পূর্বাভাস জানা যাবে। হজ¦যাত্রী ফ্লাইটের বিস্তারিত তথ্য যেমন ফ্লাইট কোড, বোর্ডিং টাইম, ডিপারচার ও অ্যারাইভাল টাইম, লাগেজের ওজনসীমা ইত্যাদিও জানতে পারবেন। লোকেশন ট্র্যাকিং যেমন হজ¦যাত্রী গুগল ম্যাপে নিজেদের বা দলের অন্যান্য সদস্যদের অবস্থানও নির্ণয় করতে পারবেন।

দৈনিক হজ্ব সিডিউল, আবাসন তথ্য যেমন হোটেলের নাম, ঠিকানা, দূরত্ব, ছবি, ভিডিও, চেক-ইন/চেক-আউট তারিখ ইত্যাদি অ্যাপ থেকে জানা যাবে।

পরিবারের সদস্যরা তাদের হজ¦যাত্রীকে ট্র্যাকিং করতে পারবেন। মিনা-আরাফার তাঁবুর লোকেশন ট্র্যাকিং, হজ¦ প্রি-পেইড কার্ডের ব্যালেন্স, ডিজিটাল স্বাস্থ্য প্রোফাইল তথ্য ও সার্বক্ষণিক ভার্চুয়াল স্বাস্থ্য সহায়তা, বাংলাদেশ মেডিক্যাল সেন্টার ও সৌদি হাসপাতালের তথ্য, গাইডভিত্তিক গ্রুপ যোগাযোগ সুবিধা, কুরআন ও হাদিস লাইব্রেরি, কিবলা নির্দেশনা, ডিজিটাল তাসবিহ, হজ¦ ও উমরাহ সহায়িকা, কুরবানি কুপন সংগ্রহ কেন্দ্রের তালিকা ও মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থানের বিবরণ পাওয়া যাবে অ্যাপে। এছাড়াও হজ¦ অ্যাজেন্সির তথ্য যেমন অ্যাজেন্সি নাম, লাইসেন্স নম্বর, প্যাকেজ, রেটিং, রিভিউ প্রদান ইত্যাদি সেবা অ্যাপে অন্তর্ভুক্ত থাকবে।

হজ¦ প্রি-পেইড কার্ড: ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে এখন প্রি-পেইড কার্ড ইস্যুতে অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই। কার্ডের মেয়াদ পাঁচ বছর। এটি ক্যাশের পরিপূরক। তাৎক্ষণিক কার্ড ইস্যু ও ডেলিভারি। কার্ড ইস্যুতে কোনো মাশুল বা ফি নেই। লেনদেন প্রসেস ফি তিন শতাংশের স্থলে এক শতাংশ।

ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে, হজ¦ পরবর্তী সময়েও এ কার্ড ব্যবহার করা যাবে। বাংলাদেশী টাকা লোড করে ডলার/সৌদি রিয়াল পাওয়া যাবে। প্রত্যেক হজ¦যাত্রী এক হাজার দুই শ’ মার্কিন ডলার সমপরিমাণ প্রায় এক লাখ ৫০ হাজার টাকা কার্ডে লোড করে নিতে পারবেন।

সৌদি আরবে মাস্টার কার্ড লোগোযুক্ত এটিএম বুথ থেকে নগদ সৌদি রিয়াল উত্তোলন এবং পিওএস (পয়েন্ট অব সেল) মেশিনে পেমেন্ট সুবিধা, কার্ডে ব্যালেন্স রিলোড এবং অব্যবহৃত ব্যালেন্স রিফান্ড সুবিধা পাওয়া যাবে এ কার্ডের মাধ্যমে।

কার্ড ইস্যু ও ডলার এনডোর্সমেন্টের নিয়ম: ইসলামী ব্যাংকের সকল শাখা থেকে এ কার্ড পাওয়া যাবে। এজন্য মূল পাসপোর্ট বা পাসপোর্টের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র, দুই কপি ছবি, হজ¦ ভিসার কপি, সচল মোবাইল নম্বর প্রয়োজন হবে।

তথ্য জানার জন্য দেশ থেকে ১৬২৫৯ এবং ০২-৮৩৩১০৯০ কল সেন্টার, ইসলামী ব্যাংকের যেকোনো শাখায় যোগাযোগ করা যাবে। বিদেশ থেকে +৮৮০১৮৪৪২৪২৬৪৬, +৮৮০১৮১৩১৯৭৯১৫ হোয়াটস অ্যাপ নম্বর এবং +৮৮০৯৬১১০১৬২৫৯ কল সেন্টার নাম্বারে যোগাযোগ করতে হবে।

রোমিং সুবিধা: ২০২৫ সালের হজ্বে হজ্ব যাত্রীদের জন্য ‘গ্রামীণফোন’, ‘বাংলালিংক’ ও ‘রবি’ বিশেষ ফোন রোমিং প্যাকেজ চালু করেছে। রোমিং প্যাকেজের হজ্বযাত্রীরা সৌদি আরবে মোবাইল সিম কেনা ছাড়াই বাংলাদেশে ব্যবহৃত নিজস্ব মোবাইল সিমের মাধ্যমে প্রিয়জনদের সাথে কথা বলতে ও বার্তা পাঠাতে পারবেন।

হজ্ব অনুবিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, হজ্ব রোমিং প্যাকেজগুলো সৌদি মোবাইল অপারেটরগুলোর রেটের তুলনায় সাশ্রয়ী। হজ্ব যাত্রীরা প্রচলিত পেমেন্ট গেটওয়ে বা অপারেটরদের মোবাইল অ্যাপসের মাধ্যমে দেশীয় মুদ্রায় সহজেই ১ থেকে ৬০ দিন পর্যন্ত বিভিন্ন মেয়াদের প্যাকেজ ক্রয় ও অ্যাক্টিভেট করতে পারবেন।

বিস্তারিত জানতে নিজস্ব মোবাইল অপারেটরের কল সেন্টার/কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করা যেতে পারে। এক্ষেত্রে হজ্বযাত্রীদের জন্য গ্রামীণফোন ছয়টি, রবির তিনটি, বাংলালিংক পাঁচটি স্পেশাল রোমিং প্যাকেজ ঘোষণা করেছে। গ্রামীণফোনের প্যাকেজগুলো কেনার দিন থেকেই সক্রিয় হবে। বাংলালিংকের প্যাকেজ হজ¦যাত্রীরা সৌদি আরব পৌঁছামাত্র সক্রিয় হবে। তবে বাংলালিংকের পোস্টপেইড গ্রাহকরা রোমিং ভয়েস কল সুবিধা পাবেন না।

প্যাকেজ মূল্যের চেয়ে কম অথবা বেশি টাকা রিচার্জ করলে প্যাকেজ এক্টিভেট হবে না বলেও ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

বাংলাসহ ২০ ভাষায় অনুবাদ হবে হজ্বের খুতবা

হজ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো আরাফাতের ময়দানে হজ্বের খুতবা, যা ৯ জিলহজ¦ মসজিদে নামিরা থেকে প্রদান করা হয়। এবারও বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি সম্প্রচারিত হবে হজের খুতবা, এবং তাৎক্ষণিক অনুবাদ করা হবে ২০টি ভাষায়।

যেসব ভাষায় হজে¦র খুতবা অনুবাদ করা হবে সেগুলো হলো- বাংলা, ফরাসি (ফ্রেঞ্চ), মালয়, উর্দু, ফারসি, চাইনিজ, তুর্কি, রাশিয়ান, হাউসা, ইংরেজি, সুইডিশ, স্প্যানিশ, সোয়াহিলি, আমহারিক, ইতালিয়ান, পর্তুগিজ, বসনিয়ান, মালায়লাম, ফিলিপিনো এবং জার্মান।