ভাঙচুর ও অগ্নিসংযোগ
স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকায় একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপের অভিযোগ ওঠায় স্থানীয় তৌহিদী জনতা প্রতিবাদ জানিয়েছে। শনিবার সকালে তারা হোটেলে ভাঙচুর চালিয়ে আসবাবপত্র মহাসড়কে ফেলে অগ্নিসংযোগ করে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোগড়া এলাকার বর্ষা সিনেমা হলের পাশে অবস্থিত ‘হোটেল প্রাইম ইন-এ অনৈতিক কার্যকলাপ চালানোর অভিযোগে স্থানীয়রা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে উত্তেজিত জনতা হোটেলের আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী মহাসড়কে ফেলে আগুন ধরিয়ে দেয়।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (এসপি) একেএম জহিরুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর জন্য জলকামান ব্যবহার করে। প্রায় দেড় ঘণ্টা পর সকাল ৮:৪৫ মিনিটে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিক্ষোভ মিছিল
ঝিনাইগাতী (শেরপুর) : বিশ্ব মাববতার শত্রু ইসরাইল ফিলিস্তিনের গাজায়, বর্বরোচিত নজিরবিহীন সন্ত্রাসী হামলা ও ভারতে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে ঝিনাইগাতীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) সকালে ঝিনাইগাতী বাজার ধানহাটি মোড়ে হেফাজতে ইসলামসহ সকল তৌহিদি জনতা এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শেরপুর জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি খালিছুর রহমান। ঝিনাইগাতী উপজেলা শাখা হেফাজতে ইসলামের সভাপতি মুফতী সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ফয়জুল হাসানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রাজ্জাক, বাংলাদেশ খেলাফত মজলিস ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি মাওলানা ছফির উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য মো, জাহিদুল হক মনির, সদর ইউনিয়ন শাখা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আবু রায়হান, উপজেলা হেফাজতে ইসলামের দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আমির হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস ঝিনাইগাতী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি শফিকুল ইসলাম, ধানশাইল ইউনিয়ন শাখা হেফাজতে ইসলামের সভাপতি হাফেজ মাওলানা আতাউর রহমান আশরাফি, উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা আশরাফুল ইসলাম, উপজেলা শাখা নাগরিক কমিটির প্রতিনিধি মোঃ মানোয়ার হোসেন, ময়মনসিংহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মো, লুৎফর রহমান লাজু প্রমুখ। ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের গাজায়, বর্বরোচিত নজিরহীন সন্ত্রাসী হামলা ও ভারতে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদ জানান। কোকা-কোলা সহ ইসরাইলের সকল পণ্য সমূহ বর্জনের ডাক দেন বক্তারা। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে হেফাজতে ইসলামসহ বিভিন্ন ইসলামি সংগঠনের নেতাকর্মী ও তৌহিদী জনতা অংশ নেন। প্রতিবাদ সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মাদক কারবারি গ্রেফতার
পতœীতলা, নওগাঁ : নওগাঁর পতœীতলা উপজেলায় পৃথক দুটি অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫। শনিবার (২২ সার্চ) দুপুরে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এরআগে শুক্রবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার মামুদপুর বাজার এলাকা ও উপজেলার নজিপুর বাজার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে গাঁজা উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জেলার পতœীতলা উপজেলার মামুদপুর এলাকার ফারাজ উদ্দিন মন্ডলের ছেলে মাতাব্বর হোসেন (৪৮), ভিকারী চৌধুরীর ছেলে নিতাই চৌধুরী (৪২), শম্ভুপুর দক্ষিণপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (৩৪), হবিগঞ্জ জেলার গুমুটিয়া এলাকার অজিতদেবের ছেলে অপুদেব (২৯), মাধবপুর উপজেলার মাধবপুর বাজার এলাকার অজিত পালের ছেলে রিপন পাল (৩৬), ব্রাহ্মণবাড়ীয়া জেলার কাজীপাড়া এলাকার লিটন পালের ছেলে আনন্দ পাল (২১)।
উচ্ছেদ অভিযান
দাউদকান্দি (কুমিল্লা) : শনিবার (২২ মার্চ) কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে দুইপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন উপজেলা প্রশাসন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।আরো যারা এ অভিযানে ছিলেন দাউদকান্দি মডেল থানা পুলিশ, হাইওয়ে থানা ও ট্রাফিক পুলিশ এবং ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান, নিরাপদ সড়ক চাই সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ
কমলগঞ্জ : যুদ্ধবিরতি চুক্তি অগ্রাহ্য করে ফিলিস্তিনের নিরস্ত্র মানুষের ওপর মার্কিন-ইসরাইল সাম্রাজ্যবাদী শক্তির নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলা এবং ভারতে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২মার্চ) রাতে মুন্সীবাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ বাজারে সমাবেশে মিলিত হয়।
মুন্সীবাজার জামেয়া ইসলামীয়া ক্বওমিয়া দারুল হাদিস মাদ্রাসার প্রিন্সিপাল মাও. আব্দুল মতিন এর সভাপতিত্বে ও হেফাজতে ইসলামের কমলগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাও. লুৎফুর রহমান জাকারিয়া’র পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমেদ তরফদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রহিমপুর ইউনিয়ন সভাপতি আতাউর রহমান খান, মুসলিম কমিনিউটি কমলগঞ্জের সভাপতি হাফেজ মুশতাক আহমেদ, বলরামপুর টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস মাও.ওলিউর রহমান জাকির, আঞ্জুমানে তালামিযে ইসলামীয়ার মুন্সীবাজার ইউনিয়ন ইউনিয়ন সভাপতি ইমরান আহমেদ প্রমুখ।
আসামী গ্রেফতার
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) : রায়গঞ্জে আলোচিত চাচা ভাতিজা হত্যা মামলার প্রধান আসামীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। শুক্রবার ( ২১ মার্চ) উপজেলার বৈকুণ্ঠপুরী এলকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বৈকন্ঠপুর গ্রামের সুরুজ্জামান শেখের ছেলে মো. রবিউল ইসলাম (২৫), একই এলাকার আব্দুল মালেক সরকারের ছেলে আবু হানিফ (২৪), রাজ্জাক শেখের ছেলে ফেরদৌস শেখ (১৮)।
শুক্রবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে র্যাব-১২-এর সদর কোম্পানির আভিযানিক দল তথ্য প্রযুক্তির ভিত্তিতে রায়গঞ্জের বৈকন্ঠপুর এলাকা থেকে হত্যাকা-ের সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেফতার করে। শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে র্যাব-১২ সদর কোম্পানি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।এর আগে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুন্ঠপুর ভেড়ারদহ ব্রিজের নিচে বদিউজ্জামানের পুত্র রিয়াজ উদ্দিন (২১) ও তোতা মিয়ার পুত্র হৃদয় (১৮) এর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। ভেড়ারদহ ব্রিজের নিচে দুটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা মরদেহ দুটি উদ্ধার করে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরসহ গত ১৭ মার্চে রায়গঞ্জ থানায় নিহতের পরিবার থেকে নিখোঁজের একটি জিডি করেছিলেন।
যুবক গ্রেফতার
কালীগঞ্জ (লালমনিরহাট) : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বইয়ের বান্ডিলের মধ্যে লুকিয়ে গাঁজা বহনের সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কাকিনা রুদ্রেশ্বর এলাকায় অভিযান চালিয়ে মামুন হোসেন (২৪) নামে ওই যুবককে আটক করা হয় বলে জানান কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক।
আটক মামুন লালমনিরহাট সদর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকার বাসিন্দা নবি হোসেনের ছেলে।
ওসি সেলিম বলেন, “বইয়ের বান্ডিলের ভেতরে বিশেষভাবে প্যাকেট করা অবস্থায় গাঁজা বহনের সময় মামুনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, দীর্ঘদিন ধরে সে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।” মামুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
অবৈধ স্থাপনা উচ্ছেদ
সাভার : মহান স্বাধীনতা দিবস ও ঈদকে সামনে রেখে সাভারের মহাসড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে সাভার উপজেলা প্রশাসন। এসময় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় শত শত অবৈধ স্থাপনা।
রবিবার সকাল থেকে হেমায়েতপুর, সাভার বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়াও অভিযানে সহযোগিতায় ছিলেন সেনাবাহিনী, সাভার থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। হেমায়েতপুর ও সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। পথচারীদের চলাচল নির্বিঘœ করতে ও ফুটপাত দখলমুক্ত রাখতে আগামীতেও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। পরবর্তীতে কেউ আইন অমান্য করার চেষ্টা করলে তাদের জেল জরিমানা করা হবে।
মশাল মিছিল
মৌলভীবাজার : গণহত্যাকারী আওয়ামিলীগের পূনর্বাসনের ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মশাল মিছিলটি শ্রীমঙ্গল শহরের কলেজ রোড থেকে শুরু করে চৌমুহনা হয়ে হবিগঞ্জ রোড, মৌলভীবাজার রোড এবং স্টেশন রোড প্রদক্ষিণ করে পুনরায় চৌমুহনায় এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। গতকাল শনিবার ২২ মার্চ ২০২৫ইং, রাত সাড়ে ১০টায় সর্বদলীয় ছাত্রজনতা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যৌথ উদ্যোগে এ মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রীমঙ্গল উপজেলা সভাপতি নিলয় রশীদ’র সভাপতিত্বে ও ছাত্র মজলিস উপজেলা সভাপতি নাইম আহমদ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শ্রীমঙ্গল উপজেলা শাখা’র সভাপতি মোঃ সাদিকুল ইসলাম সাদিক, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মৌলভীবাজার জেলার প্রশিক্ষণ সম্পাদক মোঃ মোজাহিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের মৌলভীবাজার জেলা সদস্য মাহমুদুল হাসান নাঈম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রীমঙ্গল উপজেলা কমিটির সদস্য আলী হায়দার, আরিফ বকস, ইমরান আহমেদ, মকবুল হোসেন, আল আমিন, ইমাদ হোসেন-সহ প্রমুখ।
বিশ্ব পানি দিবসে
শিবালয় (মানিকগঞ্জ) : ‘হিমবাহ সংরক্ষণ’ এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশব্যপী বিশ্ব পানি দিবস উদযাপনের অংশ হিসেবে আজ মানিকগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর আয়োজনে র্যালি ও জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুল মামুন এর সভাপতিত্বে ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আক্তারুজ্জামান এর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব, পিডিপি শিবালয় সাব জোনালের এজিএম মো. মাহবুব আলম, পাওয়ার গ্রীডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ গিয়াস মাহমুব,
মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস, উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি গাজী ওয়াজেদ আলম লাবু, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মিহির, সাংবাদিক জাহিদুল হক চন্দন, বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন মানিকগঞ্জের নদী নালা খাল বিল খনন করতে হবে। এছাড়াও দখল দুষন প্রতিরোধে সকল স্তরে থেকে একসাথে কাজ করতে হবে। মিঠা পানির সংকট আসন্ন তাই এখনই প্রস্তুতি নিয়ে বৈশ্বিক জলবায়ু সংকট মোকিবিলায় সক্ষমতা বৃদ্ধি করতে হবে। মানিকগঞ্জ শহরের খালসহ সকল খাল, পুকুর, ডোবা মুক্ত করে পরিবেশবান্ধব জীবন চর্চা বৃদ্ধি করতে হবে।
ছোট ভাই খুন
শ্যামনগর (সাতক্ষীরা) : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইদের হাতে ছোট ভাই খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার (২৩ মার্চ) ভোরে উপজেলার পদ্মাপুকুর ইউনিয়নের পাখিমারা খেয়াঘাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত কাদের মোড়ল (৬৫) ওই এলাকার মৃত খতিব আলী মোড়লের ছেলে। জানা গেছে তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন। এ ঘটনায় অভিযুক্তরা হলেন— বড় ভাই মোশারফ মোড়ল, অহেদ মোড়ল, রফিকুল মোড়ল এবং ভাইপো রবিউল ইসলাম ও হাবিবুর রহমান।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বসতভিটা নিয়ে দীর্ঘদিন ধরে কাদের মোড়ল ও তার বড় ভাইদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে ভোরে কথা-কাটাকাটির একপর্যায়ে তার ভাইয়েরা মিলে তাকে ঘাড়ে, পেটে ও বুকে আঘাত করেন। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেললে পরিবারের সদস্যরা তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যুবলীগ
মাগুরা : ২০ মার্চ রাত ১০ টায় মাগুরা সেনা ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, মাগুরা জেলার সদর উপজেলার বেলনগর গ্রামে সান্টু মিয়া (৩৫) এর বাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে যা উদ্ধারের জন্য অভিযান চালান হয়। এরই প্রেক্ষিতে ২০ মার্চ রাতে মাগুরা সেনা ক্যাম্পের মেজর সাফিন এর নেতৃত্বে চলমান রাত্রিকালীন টহল ঘটনাস্থলে যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় উক্ত অভিযানে ১ টি ওয়ান শুটার গানসহ শান্টু মিয়া (৩৫), পিতাঃ মোঃ আঃ ওয়াহাব মোল্লা গ্রামঃ বেলনগর, ডাকঘরঃ মাগুরা সদর, উপজেলাঃ মাগুরা সদর, জেলা: মাগুরা এবং জয় কুমার দাশ (৩০), পিতাঃ জোগ্গেশ্বর দাস, গ্রামঃ লক্ষিকান্দর, ডাকঘরঃ মাগুরা সদর, উপজেলাঃ মাগুরা সদর, জেলাঃ মাগুরাসহ মোট ২ জন’কে গ্রেফতার করা হয়। এ সময় ১টি ওয়ান শুটার গান , তাজা গুলী বড় রামদা- ১ টি, দেশীয় তৈরি ১টি হাত কুড়াল উদ্ধার করক হয়। গ্রেফতারকৃত দুজনকে জব্দকৃত অস্ত্র ও সরঞ্জামাদীসহ মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
ডাকাত আটক
দাউদকান্দি (কুমিল্লা) : দাউদকান্দি পৌরসদর কাঠবাজার সংলগ্ন খাদ্য গুদামের সামনে অস্ত্রশস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিগ্রহণকালে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃতরা হলেন, দাউদকান্দি পৌরসদরের সতানন্দি গ্রামের নাছির খানের ছেলে লামিম খান (২১), পশ্চিম মাইজপাড়া গ্রামের মামুন মিয়ার ছেলে রিফাত হোসেন (২২), উত্তর নছুরুদ্দী গ্রামের মজিবুর রহমানের ছেলে রাহিম (১৯) ও মুন্সীগঞ্জ জেলার গাজারিয়া উপজেলার ভাসারচর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে সাব্বির আহম্মেদ (২৯। এসময় তাদের সাথে থাকা একটি চাপাতী, ৩টি ছোরা উদ্ধার করা হয়েছে।
দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, শনিবার গভীররাতে দাউদকান্দি পৌর বাজারে ডাকাতির প্রস্তুতীকালে যৌথবাহিনীর অভিযানে ৪ ডাকাতকে আটক করা হয়। আজ রবিবার আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
কিশোরের আত্মহত্যা
আদমদীঘি (বগুড়া) : বগুড়ার আদমদীঘিতে গলায় গামছার ফাঁস দিয়ে সানিয়াত হোসেন (১৩) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। সে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের খারিয়াকান্দি গ্রামের স্কুল শিক্ষক আবু সাইদের ছেলে এবং নসরতপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। গত শনিবার (২২ মার্চ) রাতে খারিয়াকান্দি গ্রামে তার শয়ন ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পুলিশ ও পারিবারকি সূত্রে জানা যায়, সানিয়াত হোসেন নামের ওই স্কুল ছাত্র গত শনিবার রাতে গ্রামের মসজিদে তারাবির ৮ রাকাত নামাজ আদায় করে বাড়ি গিয়ে তার শয়ন ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়ে। কিছুপর তার মা খাবার জন্য ডাকতে গিয়ে দেখতে পান শয়ন ঘরের জানালার গ্রিলের সাথে গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় রয়েছে। এরপর দরজার ভিতরের লক ভেঙ্গে সানিয়াত হোসেনকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত সানিয়াতের বড় বাবা অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক আফতাব হোসেন জানান, পারিবারিক কারনে বাবা মার সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে।
আদমদীঘি থানার ওসি তদন্ত শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
বিশ্ব পানি দিবস
রামপাল (বাগেরহাট) : রামপালে বিশ্ব পানি দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (২২ মার্চ) দুপুর ১২ টায় মোংলা ঘোষিয়াখালী চ্যানেলের রামপাল খেওয়া ঘাটের ট্রলারে এ দিবস উদযাপন করা হয়। রামপালে অ্যাক্টিভিস্টা রামপাল-এর উদ্যোগে এ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “শান্তির জন্য পানি”, যা নিরাপদ পানির প্রাপ্যতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে। বাঁধন মানব উন্নয়ন সংস্থা’র প্রকল্প সমন্বয়কারী সোহাগ হাওলাদার বলেন, বিশুদ্ধ পানি আমার অধিকার এটা করুণা নয়। রামপালসহ বাগেরহাটে বিশুদ্ধ পানি নিশ্চিত করা এটা রাষ্ট্রের দায়িত্ব। আজ বিশ্ব পানি দিবসে আমরা রামপালসহ বাগেরহাটে বিশুদ্ধ পানির অধিকার নিশ্চিত করতে চাই। লবণাক্ততার কারণে এই এলাকায় হাজার হাজার হেক্টর জমি অনাবাদি পড়ে থাকে। জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত কিছু জমিতে লবণ পানি ঢোকানো বন্ধ করতে হবে বলে দাবি করেন তিনি। উপকূলীয় অঞ্চলে বিশুদ্ধ পানির সংকট চরম আকার ধারণ করেছে। আমরা নীতিনির্ধারকদের প্রতি অনুরোধ জানাই, যেন টেকসই পানির ব্যবস্থা নিশ্চিত করা হয়।”এফএফসিআরজে’র যুব সংগঠনের প্রতিষ্ঠাতা মো. মাহফুজ বলেন, বাংলাদেশের উপকূলীয় এলাকায় সুপেয় পানির তীব্র সংকট, একটি জীবনের প্রশ্ন। জলবায়ু পরিবর্তন এবং লবণাক্ততার কারণে লাখো মানুষ নিরাপদ পানির অভাবে ভুগছে, বিশেষ করে নারীরা যারা প্রতিদিন পানি সংগ্রহ করতে দীর্ঘ পথ পাড়ি দেয়। এই বিশ্ব পানি দিবসে, আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, সরকার উপকূলীয় জনগণের পানির সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক। বর্ষার পানি সংরক্ষণে এবং নিরাপদ পানি সরবরাহে বিনিয়োগ বাড়ানো উচিত।
পাশাপাশি, স্থানীয় জনগণের অংশ গ্রহণ নিশ্চিত করা প্রয়োজন, যাতে তারা প্রকল্পগুলির বাস্তবায়নে সরাসরি ভূমিকা রাখতে পারে। পানি সংকট শুধু জলবায়ু সংকট নয়, এটি মানবাধিকারের প্রশ্ন। নিরাপদ পানি একটি মৌলিক অধিকার এটি নিশ্চিত করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।