সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হক ও তার স্ত্রী হানুফা আক্তার রিক্তার বিরুদ্ধে ‘অবৈধ সম্পদ’ অর্জনের অভিযোগে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক। তাদের বিরুদ্ধে ১০ কোটি ৬৭ লাখ ৮৫ হাজার ৩২৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে এসব মামলায়। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গতকাল সোমবার মামলা দায়েরের বিষয়টি সাংবাদিকদের জানান।
প্রথম মামলায় মুজিবুল হক এবং দ্বিতীয় মামলায় মুজিবুল ও হানুফা আক্তার রিক্তাকে আসামী করেছে দুর্নীতি বিরোধী রাষ্ট্রীয় সংস্থাটি। এজাহারে বলা হয়েছে, মুজিবুল ও তার স্ত্রী রিক্তার ‘অবৈধ’ সম্পদের পরিমাণ যথাক্রমে ৭ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ৩৫১ টাকা ও ৩ কোটি ২৮ লাখ ৪৩ হাজার ৯৭৩ টাকা।