রমনা মডেল স্কুল অ্যান্ড কলেজ এ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। স্কুলের অধ্যক্ষ এইচ এম জোবায়েরের সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ জনাব মো. হারুনুর রশিদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং সাপ্তাহিক সোনার বাংলার সহকারী সম্পাদক ড. মুহাম্মদ রেজাউল করিম।

প্রধান অতিথি ড. মুহাম্মদ রেজাউল করিম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। তোমাদের মেধা, মনন, সততা এবং দক্ষতা দিয়ে এ দেশকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে সহযোগিতা করবে। ছাত্র জীবন নিজেকে গড়ার সময়। তোমরা সময় অপচয় করবে না। সময়ের সর্বোচ্চ পজেটিভ ব্যবহার করবে। পিতা-মাতার কথা শুনবে। শিক্ষকদের শ্রদ্ধা করবে এবং তাদের গাইড লাইন ফলো করবে। দৃষিভঙ্গি বদলাও, জীবন বদলে যাবে।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সম্মানিত মা এবং বাবারাই শ্রেষ্ঠ শিক্ষক। পারিবারিক এবং পেশাগত শত ব্যস্ততার মধ্যেও আপনারা সন্তানদের কোয়ালিটি টাইম দেবেন। তাদের সাথে খোলামেলা আলোচনা করবেন। সন্তান যেন মাতা-পিতার কাছে তাদের সমস্যার কথা নির্দিধায় বলতে পারে। স্কুল এবং শিক্ষকরা তাদেরকে একটা নির্দেশনা দিবে কিন্তু তার বাস্তবায়ন হতে হবে পরিবার থেকে। পরিবার হচ্ছে মানব সভ্যতা বিনির্মাণের আদি সূতিকাগার।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ স্কুল পরিচালনা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আবু জাফর মুহাম্মদ সালেহ, আক্তার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আবুল হাশেম মুন্সী।

শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হালিম, শামছুল হুদা, সাইফুল ইসলাম, জামাল উদ্দীন, ইয়াকুব আলী, জামিলা খাতুন, নাসরীন সুলতানা, তাসলিমা আক্তার মনি, লুৎফুন নাহার, শাহীন সুলতানা, আমিনা খানম, উম্মে হাবিবা, তাহাসিনা মেহনাজ, মারজান ফাতেমা, আছিয়া আক্তার, দিলারা জামান, আসমা আক্তার, হানিফুল্লাহ, বিল্লাল হোসেন এবং মাহমুদ হাসান। প্রেস বিজ্ঞপ্তি।