জরুরি অবস্থা জারির খবরকে ‘গসিপ’ (গালগল্প) বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। গতকাল সোমবার বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সরকারের মধ্যে সমুদ্রপথে বাংলাদেশ থেকে অবৈধভাবে অস্ট্রেলিয়া গমনকারীদের দ্রুত প্রত্যাবর্তন সংক্রান্ত ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ফর দ্য রিটার্ন অব বাংলাদেশী সিটিজেন্স টু বাংলাদেশ’ স্বাক্ষর অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
গ্রাম-গঞ্জ-শহর
জরুরি অবস্থা জারির খবর গুজব : স্বরাষ্ট্র সচিব
জরুরি অবস্থা জারির খবরকে ‘গসিপ’ (গালগল্প) বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।