মাওলানা সাখাওয়াত হোসাইনকে সভাপতি, মুফতি গোলামুর রহমানকে সাধারণ সম্পাদক ও মুফতি ইলিয়াস জাহানাবাদীকে সাংগঠনিক সম্পাদক করে ৫৭ সদস্য বিশিষ্ট হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা মহানগর শাখার কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে খুলনা মহানগরী সদর থানাধীন দোলখোলাস্থ ইসলামপুর জামে মসজিদে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।