দেশে সবধরনের ইন্টারনেট সেবার দাম বর্তমান দাম থেকে ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা আগামী মাস (এপ্রিল) থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। গত রোববার বিকেলে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির বোর্ড সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এপ্রিল মাস থেকে ১০ শতাংশ কমিয়ে নতুন দাম কার্যকর করা হতে পারে। এ বিষয়ে বিএসসিপিএলসি-এর পক্ষ থেকে পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানান ব্যবস্থাপনা পরিচালক। এদিকে, প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ইন্টারনেটের দাম কমানোর জন্য সরকার কাজ করে যাচ্ছে। মানুষ যেন সাশ্রয়ে ইন্টারনেট পায় তার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। পাইকারি পর্যায়ে মূল্য কমানো তার মধ্যে অন্যতম।
গ্রাম-গঞ্জ-শহর
ইন্টারনেট সেবার দাম ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত
দেশে সবধরনের ইন্টারনেট সেবার দাম বর্তমান দাম থেকে ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা আগামী মাস (এপ্রিল) থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।