গাইবান্ধা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি, দৈনিক সংগ্রামের গাইবান্ধা সংবাদদাতা মো: জোবায়ের আলীর ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে। গত শনিবার সকাল ৮ টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তার সার্জারী হয়।

সাংবাদিক জোবায়ের গত ১৩ মে সকাল ৭ টায় হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে তাকে স্থানীয় গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা- নিরীক্ষা শেষে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নেয়া হয় এবং এনজিওগ্রাম সম্পন্ন করে ৩ টি ব্লক ধরা পড়লে গত ১৬ মে বিকেল ৩ টায় স্কয়ার হাসপাতালে জরুরি বিভাগের সিসিইউতে ভর্তি করানো হয়। তিনি সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সংগঠনের ভাইবোনসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।