পবিত্র হজ্বের উদ্দেশে সৌদি আরবে গিয়ে আরও একজন বাংলাদেশী হজ্ব যাত্রীর মৃত্যু হয়েছে। সর্বশেষ গত সোমবার হামিদা বানু (৫৮) নামে একজনের স্বাভাবিক মৃত্যু হয়েছে মদিনায়। তার গ্রামের বাড়ি পঞ্চগড় সদরে। তিনি সরকারি ব্যবস্থাপনায় হজ্বে গিয়েছিলেন। এ নিয়ে হজ্বে গিয়ে এখন পর্যন্ত তিনজন বাংলাদেশী মারা গেলেন। গতকাল বুধবার সকালে হজ্ব পোর্টালে ‘পবিত্র হজ্ব-২০২৫ প্রতিদিনের বুলেটিন’ থেকে এ তথ্য জানা গেছে। অন্যদিকে, হজ্ব অফিসের এক প্রতিবেদন থেকে জানা গেছে, বুধবার সকাল ১০টা পর্যন্ত ৩২ হাজার ৫৮৮ জন হজ¦যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এখনও ২ হাজার ৪১৪ জন হজ¦যাত্রীর ভিসা হয়নি। এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজ¦যাত্রী হজ¦ পালনের জন্য সৌদি আরব যাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ্ব পালন করবেন। মোট ৮০টি হজ¦ ফ্লাইটে ৩২ হাজার ৫৮৮ জন হজ্ব যাত্রী সৌদি আরব গেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৩৭টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২৭টি, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৬টি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ¦ অনুষ্ঠিত হবে। হজ্বযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ৩১ মে। হজ্ব শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। হজযাত্রীদের দেশে ফেরার ফ্লাইট শেষ হবে ১০ জুলাই।