গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার জয়দেবপুর সড়কে অবস্থিত রাজমনি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আটক করেছে বাসন থানা পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে ৫ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন।
শনিবার (২৫ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই হোটেলটিতে অভিযান পরিচালনা করে তাঁদের আটক করে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। তাঁদের পরিচয় যাচাই এবং প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের নাম-ঠিকানা ও মামলার বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
পুলিশ জানায়, গাজীপুর মহানগর এলাকায় অপরাধ দমন ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।