বাংলাদেশ
২৯৭ কোটি টাকা আত্মসাত
সাবেক গভর্নর আতিউর ও অর্থনীতিবিদ বারকাতসহ ২৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, অর্থনীতিবিদ আবুল বারকাতসহ ২৩ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে অ্যাননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করা হয়েছে। দুদক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।