গত দুই-তিন দিন ধরেই ঢাকার বাতাসের মানে উন্নতি দেখা যাচ্ছিল। এরই ধারাহিকতায় গত কয়েকদিন ঢাকার বাতাস হয়ে উঠেছে ‘ভালো’। তবে তিনদিন আগেও ঢাকার বাতাস ছিল ‘অস্বাস্থ্যকর’।

মঙ্গলবার (৯ জুন) সকাল ৯টায় ৩৮ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৮৬ নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার ১৮তম স্থানে উঠে এসেছিল ঢাকা। অর্থাৎ শহরটি ‘ভালো’ বাতাস নিয়ে তালিকার নিচের দিকে চলে গেছে। আর স্কোর ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকলে তা ‘মাঝারি’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়।

এদিকে, আজ তালিকার শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর শহর, একিউআই স্কোর ২১১। এরপর ১৬৫ ও ১৬৩ স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ইরাকের বাগদাদ ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা শহর।

এই স্কোর ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রতিদিন বিশ্বের বিভিন্ন শহরের বাতাসের মান নিয়ে এ তালিকা প্রকাশ করে। একিউআই সূচকের মাধ্যমে কোনো শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত এবং তা মানুষের স্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকিপূর্ণ—সেসব তথ্য তুলে ধরা হয়।

একিউআই মানদণ্ড অনুযায়ী, বায়ুর স্কোর ০ থেকে ৫০ হলে তা ভালো, ৫১ থেকে ১০০ হলে মধ্যম, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণে কারণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।