দেশে আরও তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানা গঠনের সিদ্ধান্ত অনুমোদন করেছে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার)।
বুধবার (১ জুলাই) নিকার-এর ১২১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নতুন তিনটি উপজেলা হচ্ছে- ফটিকছড়ি উত্তর, কুমিল্লার ‘বাঙ্গারা’ এবং ময়মনসিংহের ‘পাগলা’। অন্যদিকে চট্টগ্রামে ‘হালদা’ নামে নতুন একটি থানার অনুমোদন দেওয়া হয়।