রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) সংবাদদাতা

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ৭ কিলোমিটার রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

মহাসড়কের বরপা থেকে কাচপুর ব্রিজ পর্যন্ত বিস্তৃত হয়েছে এ যানজট। এতে মহাসড়কে চলাচলকারী যাত্রী, পরিবহন চালক ও শ্রমিকরা ভোগান্তিতে পড়েছেন।

গতকাল বুধবার সকাল ১১টা থেকে মহাসড়কের উপজেলার যাত্রামুড়া এলাকা থেকে যানজট সৃষ্টি হয়। থেমে থেমে এ পরিস্থিতি দুপুর পর্যন্ত চলতে থাকে। বেলা ৩টার দিকে পরিস্থিতির ব্যাপকতা বেড়ে কাচপুর থেকে বরপা এলাকা পর্যন্ত সাত কিলোমিটার রাস্তায় যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায়।