সাফ নারী চ্যাম্পিয়নশিপের হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হলোনা টানা গত দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েদের। ফাইনালে স্বাগতিক ভারতের কাছে ৩-১ গোলে হেরে রানার্সআপ হয়েই দেশে ফিরতে হচ্ছে বাটলারের শিষ্যদের। প্রতিদ্ব›দ্ধীতাপূর্ন ম্যাচের প্রথমার্ধ ১-১ গোলে ড্র ছিল। গতকাল শনিবার ভারতের গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শুরুর একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। সেমিফাইনালে নেপালের বিপক্ষে খেলা একাদশ থেকে বাদ পড়েছেন সুরভী আকন্দ প্রীতি ও উমহেলা মারমা। তাদের জায়গায় একাদশে ফিরেছেন অভিজ্ঞ শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন। ভারতের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রথমার্ধ শেষ হয়েছে ১-১ গোলে। ৪২ মিনিটে ভারত এগিয়ে গিয়েছিল। তবে প্রথমার্ধের ইনজুরি সময়ের প্রথম মিনিটে ঋতুপর্ণা দুর্দান্ত গোল করে বাংলাদেশকে ফিরিয়ে আনেন ম্যাচে।

সেমিফাইনাল নেপালের বিপক্ষে খেলা একাদমে দুটি পরিবর্তান এনে ফাইনালের একাদশ সাজান কোচ পিটার বাটলার। উমেহলা মারমা ও সুরভী আকন্দ প্রীতিকে বেঞ্চে বসিয়ে কোচ পিটার বাটলার শুরুর একাদশে রাখেন শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুনকে। গোলরক্ষক হিসেবে মিলির ওপরই আস্থা রেখেছেন পিটার বাটলার। ১২ মিনিটে ঋতুপর্ণা বাম দিক দিয়ে ঢুকে বক্সে ফেলেন তহুরার উদ্দেশ্যে। তহুরা বল দারুণ ক্রস দিয়েছিলেন। তবে শামসুন্নাহার জুনিয়র বল-পায়ে সংযোগ ঘটাতে পারেননি। ম্যাচের প্রথম সহজ সুযোগ নষ্ট হয়। দুই মিনিট পরর তহুরা এককভাবে ভারতের বক্সে ঢোকার চেষ্টা করেছিলেন। ভারতের ডিফেন্ডার জুলি কিশান শট নেওয়ার সুযোগই দেননি তহুরাকে।ম্যাচের ৩০ মিনিটে আভিকা শিংয়ের হেডে পরাস্ত হয়েছিলেন গোলরক্ষক মিলি আক্তার। তবে বল ক্রসবার ঘেঁষে বাইরে চলে গেলে বেঁচে যায় বাংলাদেশ। মানিষা একা পেয়েছিলেন বাংলাদেশের গোলরক্ষক মিলিকে। শটও নিয়েছিলেন। তবে মিলি ডান দিকে ঝাপিয়ে দুর্দান্তভাবে সেভ করেন।

যদিও লিড নিতে বেশি সময় নেয়নি ভারত। ৪২ মিনিটে পিয়ারি শাশা স্বাগতিকদেনর এগিয়ে দেন। মাঝমাঠ থেকে আসা বল ধরে প্রথমে শামসুন্নাহারকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েন। আফরিন চেষ্টা করিছিলেন আটকাতে। রক্ষণভাগের খেলোয়াড়দের মাথার ওপর দিয়ে পিয়ারি বল পাঠিয়ে দেন জালে। মিলি এগিয়ে থাকায় হাত লাগানোর চেষ্টা করেও পারেননি। প্রথমার্ধের ইনজুরি সময়ের প্রথম মিনিটেই বাংলাদেশকে ম্যাচে ফেরান ঋতুপর্ণা চাকমা। তহুরা খাতুনের ডিফেন্সচেরা পাস ধরে ঋতুপর্ণা গোলরক্ষকের বাম দিক দিয়ে নিঁখুত প্লেসিংয়ে বল পাঠান জালে। ঋতুপর্নার গোল মানেই দর্শণীয়। ফাইনালে তা দেখালেন আরেকবার।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ভারত লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ৪৯ মিনিটে কর্ণার থেকে বক্সের মধ্যে লাফিয়ে হেড করেন ভারতের সানফিদা। বাংলাদেশরে ডিফেন্ডাররাকে তাকে ব্লক করতে পারেননি। গোলরক্ষক মিলি আক্তার ঝাপিয়ে পড়লেও বল সাইড পোস্টে লেগে জালে জড়ায় ২-১। দ্বিতীয় দফায় পিছিয়ে পড়ে বাংলাদেশ সমতা আনার চেষ্টা করে। ঋতুপর্ণার উপর নির্ভর করলেও তিনি এই অর্ধে তেমন কোনো আক্রমণ করতে পারেননি। বাংলাদেশ এই অর্ধে ভালো ফুটবল খেলতে পারেনি। উল্টো ৮২ মিনিটে ডিফেন্ডার আফিদা খন্দকার বল ক্লিয়ার করতে গিয়ে ভারতের ফরোয়ার্ডের পায়ে লেগে আরেক ফরোয়ার্ড কম বল পান। তার নেয়া শট জালে জড়ালে ভারতের শিরোপা অনেকটাই নিশ্চিত হয়।উল্লেখ্য মেয়েদের সাফের প্রথম পাঁচ আসরের চ্যাম্পিয়ন ভারত। তবে ২০২২ ও ২০২৪ সালে হওয়া ষষ্ঠ ও সপ্তম আসরে শিরোপা জিতে বাংলাদেশ। এবার বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরেছে ভারত। সব মিলিয়ে এটি ভারতের ষষ্ঠ সাফ শিরোপা জয়।

বাংলাদেশ দল : মিলি আক্তার (গোলরক্ষক), আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মৌমিতা খাতুন, সুরভী আক্তার আফরিন, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, আনিকা রানিয়া সিদ্দিকা, তহুরা খাতুন, শাসমুন্নাহার জুনিয়র।