সারাদিনের টানা বর্ষণে ঢাকা-১৪ আসনের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। অনেক পরিবার পানিবন্দি হয়ে মানবতার জীবনযাপন করতে বাধ্য হয়। এমন সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম।
সোমবার (১৩ জুলাই) সকাল ঢাকা ১৪ আসনের বিভিন্ন এলাকা পরিদর্শন করে মীর আহমাদ বিন কাসেম এর প্রতিনিধিরা ।
আজ সকাল থেকেই তাঁর নির্দেশনায় প্রতিনিধিরা বিভিন্ন জলাবদ্ধ এলাকায় গিয়ে পানিবন্দি মানুষের হাতে পৌঁছে দেন শুকনা খাবার ও রান্না করা খাবার। পাশাপাশি সংসদ সদস্য নিজে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং নিজ হাতে তাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।